২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের ১৪ জনের দল

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২২-১০-২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের ১৪ জনের দল ছবিঃ সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জাতীয় দলের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে কেবল জাকের আলীর।

গত রোববার ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এক দিন বিশ্রামের পর মিরপুরে অনুশীলনও করেছে সফরকারীরা। আগামী ২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস সিটির আনভির ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শুরুতে ম্যাচটি তিন দিনের হওয়ার কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে তা কমিয়ে দুই দিনের করা হয়েছে।

প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা কয়েকজন ক্রিকেটার। তাঁদের মধ্যে বিশেষ নজর থাকবে ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলামের দিকে। জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক করেছেন ময়মনসিংহের এই ব্যাটসম্যান। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এবার আন্তর্জাতিক দলের বিপক্ষে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।

ওপেনিংয়ে মাহফিজুলের সম্ভাব্য সঙ্গী হিসেবে রয়েছেন ঢাকার জিসান আলম ও বরিশালের ইফতেখার হোসেন। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগে চার ইনিংসে ১৯৫ রান করা খুলনার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীও রয়েছেন দলে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরিচিত মুখ শামীম হোসেনের জন্যও এই ম্যাচ নিজের সামর্থ্য তুলে ধরার সুযোগ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ