২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার ১

আপলোড সময় : ২৪-১০-২০২৬
​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার ১ সংগৃহীত ছবি

আফরোজা ইয়াসমিন, নাটোর : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ও বিএনপির রাজনৈতিক পদে পদায়নের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক আবু হুরায়রা খালেদ রাশেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এ বিষয়ে  গতকাল ২৪ অক্টোবর শনিবার দুপুরে নাটোর  সুপারের কার্যালয় একটি প্রেস ব্রিফিং করেছেন  পুলিশ সুপার নাটোর মুহাম্মদ শরিফুল হক। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইফতেখার আলম, নাটোর ডিবি ওসি মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে  । পুলিশ সুপার  জানান, ডিজিটাল যোগাযোগ মাধ্যম ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন প্রতারক আবু হুরায়রা খালেদ রাশেদ (৩০)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধিতে মামলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে যোগাযোগ, পরিচয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ হিসেবে। এরপর সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া কিংবা বিএনপির রাজনৈতিক পদে পদায়নের আশ্বাস। এমন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ।, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরী জীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন তিনি। প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ে তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।

গত ১৯ অক্টোবর বিকেল ৩টা ১১ মিনিটে ভুক্তভোগী মো. কাদের গনির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করেন প্রতারক আবু হুরায়রা খালেদ রাশেদ। এ সময় নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিএনপির মনোনীত রাজনৈতিক পদে পদায়নের জন্য একটি ফরম পূরণের কথা বলে তাঁর কাছ থেকে টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ব্যারিস্টার নাসির উদ্দিনকেও একই পরিচয়ে অনলাইনে ফরম পূরণ করে রাজনৈতিক পদে পদায়নের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তে নামে নাটোর জেলা গোয়েন্দা ডিবি কার্যালয়ে পুলিশ। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের নিজ বাড়ি থেকে আবু হুরায়রা খালেদ রাশেদকে গ্রেপ্তার করে নাটোর জেলা ডিবি পুলিশ।

এ ঘটনায় সিংড়া থানায় মামলা নং ১৭ তারিখ ২৪, ১০,২০২৬ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২(১), ২৩(১)(ঙ) ও ২৪ ধারা এবং দণ্ডবিধি,  ৪১৯ ও ৪২০ পেনাল কোড ১৮৬০  ধারায় মামলা করা হয়েছে। এ চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্যমতে, রাশেদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। সেখানে অবস্থানকালে একই ধরনের প্রতারণার মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন বলে দাবি পুলিশের। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগেও সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ