২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে লাখ টাকা জরিমানা এবং মালামাল জব্দ

আপলোড সময় : ২৫-১০-২০২৬
পীরগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে লাখ টাকা জরিমানা এবং মালামাল জব্দ সংগৃহীত ছবি

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ (রংপুর) : রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চকভেকা গ্রামে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

শনিবার, বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উক্ত গ্রামের, রেজাউল করিম নামে এক ব্যক্তির রিরুদ্ধে,  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা এবং বালু উত্তোলনের ব্যবহৃত শ্যালোমেশিন,পাইপসহ যাবতীয় মালামাল জব্দ করা হয়।এ অভিযানে পীরগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসার অভিযোগ রয়েছে। এতে নদীর পাড় ভাঙনসহ নদীর স্বাভাবিক পরিবেশ ও গতিপ্রকৃতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের নজরদারি উপেক্ষা করে এভাবে বালু উত্তোলন চলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ