২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১০-২০২৬
ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র গত তিন বছরে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে তার করদাতাদের ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। খবর মেহেরের।

ওই পোস্টে ইরানের শীর্ষ কূটনীতিক লিখেছেন, ‘গত তিন বছরে যুক্তরাষ্ট্র ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে তাদের করদাতাদের ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে।’

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র যে পরিমাণ ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী অস্ত্র) ব্যবহার করেছে, তা খোদ ইসরাইলের ব্যবহারের চেয়েও বেশি। তিনি আরও যোগ করেন, ‘এটি কোনো প্রতীকী সম্পর্ক নয়; বরং এটি একটি পরজীবী সম্পর্ক।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ