২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন, প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৬-১০-২০২৬
ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন, প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় মাথার চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী আনোয়ার হোসেনের স্ত্রী আন্নী খাতুন ও কন্যা ২ নম্বর আসামী অনি খাতুনকে সদর ও হরিণাকুন্ডু থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও জেলা সাইবার ইউনিটের একটি টিম। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের করাতি পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাতেই ঝিনাইদহ সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের অন্নি খাতুন (টনি খাতুন) তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশি আব্দুর রশিদ। স্থানীয় সূত্র ও মামলার বিবরণী থেকে জানা যায়, কালীগঞ্জ ভূমি অফিসে কর্মরত একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের সাথে মনমথ বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাসের পরকীয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন আন্নী খাতুন নামের এক নারী। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে আন্নী খাতুন (টনি খাতুন) তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভসহ আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দলবদ্ধভাবে সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হন। এক পর্যায়ে বাড়িতে প্রবেশ করেই সুচিত্রার ওপর চড়াও হন অভিযুক্তরা। তাঁকে বেধড়ক মারধরের পাশাপাশি জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়া হয় এবং তাঁর শরীরে পৈশাচিক কায়দায় মরিচ গুঁড়া মাখিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সুচিত্রার আর্তচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অপরাধীরা পালিয়ে যায়। ওই রাতেই ভুক্তভোগী সুচিত্রা বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এসে মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান জানান, বৃহস্পতিবার রাতেই ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী আন্নী খাতুন ও ২ নম্বার আসামী অনি খাতুনকে সদর ও হরিণাকুন্ডু থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও জেলা সাইবার ইউনিটের একটি টিম।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ