ছবিঃ সংগৃহীত
জেলা শহরের উপকন্ঠে বুড়িমার বটতলা সংলগ্ন ব্রীজের ওপারে রঘুনাথপুর ইউনিয়ন যেখানে ঠিক সেখানে পুলিশের গাড়ী ভাংচুর করেছে কার্যক্রম যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর ওই এলাকায় পুলিশের গাড়ী দাড়িয়ে ছিলো। হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের কতিপয় নেতাকর্মী মিছিল করে সেখানে যায়। মিছিলকারীরা “শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে” বলে শ্লোগান দেয়। উত্তেজিত মিছিলকারীরা এসময় পুলিশের গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পিটিয়ে এবং গালিগালাজ করে পুলিশ সদস্যদের গাড়ীতে উঠতে বাধ্য করে। এসময় তাদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিলো। এতে কমপক্ষে দুই পুলিশ সদস্য মারপিট ও হেনস্তার শিকার হন। পুলিশ সদস্যদের লাঞ্চিত ও মারপিট এবং পুলিশের গাড়ী ভাংচুরের পর মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর বর্তমানে ওই এলাকায় থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, মিছিল থেকে আচমকা হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে আহত করা হয়েছে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনার পর থেকে ঔই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।