২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৮-১০-২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ছবিঃ সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের প্রশাসক আবুবকর সিদ্দিক নান্নু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু এবং সদস্যসচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। তাঁরা দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ