২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৯-১০-২০২৬
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবিঃ সংগৃহীত

সড়ক দুর্ঘটনা রোধ এবং দেশের সড়ক ও মহাসড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। মেহেরপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মেহেরপুরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্রাপী নী রায়। সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃদাঃ) মিজানুর রহমান, মেহেরপুর বিআরটিসির পরিদর্শক সাইদুর রহমান , জেলা ট্রাফিক পুলিশের টিআই আঃ হান্নান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাঙ্কলরি ও কাভার্ড ভ্যান (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব উদ্দিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়াও সড়ক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বিশেষ আমন্ত্রিত অতিথি, বিআরটিএ-এর কর্মকর্তা, পুলিশ বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথি জনাব শিল্পী রানী রায় তাঁর বক্তব্যে সড়ক দুর্ঘটনা হ্রাসে এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সড়ক আইন মেনে চলা, ট্রাফিক নিয়মাবলী অনুসরণ করা এবং যানবাহন চালকদের দায়িত্বশীলতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানান। সভায় দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিআরটিএ-এর পক্ষ থেকে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ এবং কার্যক্রম সম্পর্কে জানানো হয়। সড়কে যানবাহন ও চালকদের ফিটনেস, লাইসেন্স সংক্রান্ত নিয়মাবলী কড়াকড়িভাবে মেনে চলার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ