২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১০-২০২৬
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯ ছবিঃ সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে পড়ে যায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

জরুরি সেবাবিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন এতে জড়িত ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন অন্যটির পেছনে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ