ছবিঃ সংগৃহীত
নাটোরে জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে নাটোরের ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুবদলের আয়োজনে, জাতীয়তাবাদী যুবদলের নাটোর জেলা শাখার সভাপতি এ হাই তালুকদার ডালিম এর সভাপতিত্বে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল জনসভা করা হয়েছে। বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি বক্তব্যে বলেন দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী যুবদলকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষায় বহু মানুষ শহীদ হয়েছেন । তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এখন তিনি দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে পাশাপাশি রাজনীতি অর্থনীতি,ও গণতন্ত্র পূর্ণগঠনে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। দেশবিরোধী সংক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তির রাজপথেই থাকবে, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশ অশান্ত করতে অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মত নেতাদের বিচারের নামে হত্যা করেছে বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়েই আন্দোলন শুরু করে। আওয়ামীলীগ এই আন্দোলন সুযোগ নিতে পারে আন্দোলনে পড়ে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে ।আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দিবে আমরা খারাপ হলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দিবে না। অযথা আন্দোলন সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দিবেন না। বিশাল সমাবেশে জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক জহির উদ্দিন জহির এর সঞ্চালনায় বিশাল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটি সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটি যুগ্ন সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব , জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল চৌধুরী জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম।