২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২৯-১০-২০২৬
ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের ছবিঃ সংগৃহীত

ফাইনালে লড়াই করেও ভারতের বিপক্ষে শিরোপা জিততে পারল না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারত ২৮-১৬ গোলে জিতেছে। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ফাইনালের প্রথম ১০ মিনিটে দুই দলের লড়াই ছিল সমানে সমান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ভারতীয় দল। প্রথমার্ধ শেষে ১৪-৯ গোলে এগিয়ে ছিল তারা। বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে ব্যবধান বাড়ায় ভারত। শেষ পর্যন্ত ১২ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

ফাইনালের আগে গ্রুপ পর্বেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আগের তুলনায় ভালো লড়াই করেছে স্বাগতিক দল। যদিও শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে তাদের।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ