২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাকে হারালেন চিত্রনায়িকা পপি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১০-২০২৬
মাকে হারালেন চিত্রনায়িকা পপি ছবিঃ সংগৃহীত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা বুধবার ফজরের নামাজের পর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনি ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। সম্প্রতি গুলশানের নিকেতনে নিজের বাসায় তিনি স্ট্রোক করেন। পরে দ্রুত তাঁকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ