চাটমোহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কিত মানুষ
সংগৃহীত ছবি
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। মহল্লায় মহল্লায় অসংখ্য কুকুরের বিচরণ। কুকুরের ভয়ে কেউ একা একা চলাফেরা করতে সাহস পাচ্ছেন না। কুকুর তাড়াতে গেলেও মানুষের দিকে তেড়ে আসছে। ভয়ে পালাতে হচ্ছে মানুষকে।
বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের ফলে স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। বের হলেও কুকুরের সামনে পড়তে হচ্ছে। ফলে তারা নিরাপদে দঁাড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। প্রতিটি সড়কেই এখন বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। এতে করে বিপদের আশঙ্কায় মানুষ সবসময় আতঙ্কে থাকছেন। কুকুর নিধন বা নিয়ন্ত্রণে পৌরসভা কতর্ৃপক্ষের কোন উদ্যোগ নেই। নাগরিকদের জীবনমান নিরাপদের জন্য কোন পদক্ষেপ নেই।
পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মহামুদ জানান,কুকুর নিধনের কোন নির্দেশনা বা উদ্যোগ নেই। সাধারন মানুষকে সচেতনভাবে চলাচল করতে হবে।
কমেন্ট বক্স