৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

৫৬ রানে থামলেন চন্দরপল, ভাঙল ৬৫ রানের জুটি

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ৩০-১০-২০২৬
৫৬ রানে থামলেন চন্দরপল, ভাঙল ৬৫ রানের জুটি ছবিঃ সংগৃহীত

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বল হাতে নেওয়ার পর নিজের তৃতীয় ওভারেই উইকেট তুলে নিয়েছেন শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের চমৎকার এক ডেলিভারিতে বিদায় নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তেজনারায়ণ চন্দরপল।

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে পড়া বলটিতে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন চন্দরপল, কিন্তু বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি। ব্যাটের কানা নিয়ে বল উড়ে যায় দ্বিতীয় স্লিপে, যেখানে দাঁড়িয়ে নির্ভুল ক্যাচ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতেই ভাঙে ১৩৬ বলে গড়া ৬৫ রানের পঞ্চম উইকেট জুটি।

১৮৪ বল মোকাবিলা করে ৫৬ রান করে সাজঘরে ফেরেন চন্দরপল; ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। এরপর ব্যাট হাতে নামেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ, অন্য প্রান্তে তখনো টিকে আছেন জাস্টিন গ্রিভস। প্রতিবেদনটি লেখার সময় ৬২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ