৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করল ডিএমপি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ৩০-১০-২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করল ডিএমপি ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়মিত এ অভিযানের সময় ৪৫টি মামলাও হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়।

বিভাগভিত্তিক হিসাবে, রমনা থেকে ২৫ জন, লালবাগ থেকে ৬০ জন, ওয়ারী থেকে ৬৩ জন, মতিঝিল থেকে ৬২ জন, তেজগাঁও থেকে ৬৪ জন, মিরপুর থেকে ১৩৯ জন, গুলশান থেকে ৩৪ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগ ধরেছে ৯ জনকে।

এ সময় জব্দ হয় ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ, ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন এবং ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা। উদ্ধার করা হয়েছে ১ জন ভুক্তভোগীকেও।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নানা থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্যসহ তাঁদের ধরা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এখন প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ