ছবিঃ সংগৃহীত
নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় সাকিব নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন, এমন খবর পাওয়া গেছে। নিহত সাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, তিনতলা ভবনটির নির্মাণকাজের বেশির ভাগ শেষ হয়েছিল। নিচতলায় সেপটিক ট্যাংকের ওপরে দুটি কক্ষ তৈরি করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। সেখানে সাকিবসহ কয়েকজন গার্মেন্টসকর্মী থাকতেন।
সকালে হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব সেখানেই মারা যান; ক্ষতিগ্রস্ত হয় কক্ষের দরজা-জানালা। নিহতের মরদেহ পরে বাসন থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আরও দুজন আহত হওয়ার খবর মিললেও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।