৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বরিশাল বোর্ডে পাস ৪৪.৮৪ শতাংশ, এক বছরে হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১০-২০২৬
বরিশাল বোর্ডে পাস ৪৪.৮৪ শতাংশ, এক বছরে হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট ছবিঃ সংগৃহীত

এক বছরে বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ও জিপিএ-৫, দুটিই কমেছে। এবার বোর্ডে পাস করেছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন। বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

শনিবার সকাল ১১টায় ফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। তিনি বলেন, ঠিকঠাক পর্যালোচনা ও মূল্যায়ন শেষে এবারের ফল প্রকাশ করা হয়েছে, এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধাই প্রতিফলিত হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজের ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় বসে, উত্তীর্ণ হয় ২৫ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ১৬ হাজার ৫০৫ জন, ছাত্র ৯ হাজার ৪৬৫ জন।

গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন। অর্থাৎ এক বছরের মধ্যে পাসের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কমেছে, আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৭২৪ জন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ