৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লেও হতাহত নেই, রিয়াদ অঞ্চলে ‘শত্রুপক্ষের’ ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১০-২০২৬
ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লেও হতাহত নেই, রিয়াদ অঞ্চলে ‘শত্রুপক্ষের’ ড্রোন ভূপাতিতের দাবি সৌদির ছবিঃ সংগৃহীত

রাজধানী রিয়াদ অঞ্চলে ‘শত্রুপক্ষের’ একটি ড্রোন শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে সেটি ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র শনিবার এ তথ্য দেন। বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘রিয়াদ অঞ্চলে একটি শত্রুপক্ষের ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

তিনি জানান, ভূপাতিত হওয়ার পর ড্রোনটির টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তবে কেউ আহত হননি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ