০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে; দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০১-১১-২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে; দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস ছবিঃ সংগৃহীত

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে থাকা নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে আজ সকাল ৬টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে)। গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঢাকায় বাতাস বইছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে, গতিবেগ ঘণ্টায় (১০-১৫) কি.মি.। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় ফেনীতে। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ