০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

২৬ বছরের গৌরবময় পথচলা, ২৭ বছরে আজকের আওয়াজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-১১-২০২৬
২৬ বছরের গৌরবময় পথচলা, ২৭ বছরে আজকের আওয়াজ ছবিঃ সংগৃহীত

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাক আজকের আওয়াজ

সময়ের পরিক্রমায় ২৬ বছরের গৌরবময় পথ পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করল জাতীয় দৈনিক আজকের আওয়াজ । দীর্ঘ এই পথচলা শুধু একটি সংবাদপত্রের বয়সের হিসাব নয়; বরং এটি গণমাধ্যমের প্রতি দায়বদ্ধতা, সত্য প্রকাশের সাহস, পাঠকের ভালোবাসা এবং সাংবাদিকতার এক নিরবচ্ছিন্ন যাত্রার প্রতিচ্ছবি।

একটি সংবাদপত্রের প্রকৃত শক্তি তার পাঠকের আস্থা। সেই আস্থা অর্জন করতে হলে সত্য, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হয়। আজকের আওয়াজ পত্রিকা আগামী দিনগুলোতেও সেই অঙ্গীকার ধারণ করে আরও এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।জাতীয় দৈনিক আজকের আওয়াজ-এর সোনারগাঁ উপজেলা প্রতিনিধি হিসেবে এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত উপলব্ধি করি, একজন সংবাদকর্মীর দায়িত্ব শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, অনিয়ম ও অসংগতির চিত্র তুলে ধরে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ।

আমি বিশ্বাস করি, সংবাদপত্র হচ্ছে মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম। সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনা এবং সত্যের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।

পত্রিকাটির এই দীর্ঘ পথচলায় যাঁরা শ্রম, মেধা ও নিষ্ঠা দিয়ে আজকের আওয়াজকে এগিয়ে নিয়েছেন, সেই সম্পাদকীয় পরিবার, সাংবাদিক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

২৭ বছরে পদার্পণের এই শুভক্ষণে প্রত্যাশা—জাতীয় দৈনিক আজকের আওয়াজ সত্য ও ন্যায়ের পক্ষে আরও সাহসী ভূমিকা রাখবে। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করে পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে।

শুভ হোক আজকের আওয়াজের আগামীর পথচলা।

সত্যের সঙ্গে, মানুষের পাশে—এগিয়ে যাক আজকের আওয়াজ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ