০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০২-১১-২০২৬
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩ উইকেটের এক বেদনাদায়ক হারে শিরোপা হাতছাড়া করেছিল শ্রীলঙ্কা। তবে সেই হারের ক্ষত পুরোপুরি না শুকাতেই নতুন এক দুঃসংবাদের মুখোমুখি হলো লঙ্কানরা।

স্লো ওভার রেটের দায়ে আর্থিক দণ্ড পেয়েছে দলটি।

অবশ্য ফাইনালে নয়, শ্রীলঙ্কা এই অপরাধ করেছিল গত বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের সময়। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে এক ওভার পিছিয়ে থাকায় দলটির ওপর এই জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি এক ওভার কমের জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।

ম্যাচ রেফারি কর্তৃক আনীত এই অপরাধের অভিযোগ স্বীকার করে নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ