০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১০টি ইভেন্টে নতুন কুঁড়ি, হবিগঞ্জে নাম লেখাল ১৮ হাজার ৬৬৯ শিশু-কিশোর

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৩-১১-২০২৬
১০টি ইভেন্টে নতুন কুঁড়ি, হবিগঞ্জে নাম লেখাল ১৮ হাজার ৬৬৯ শিশু-কিশোর ছবিঃ সংগৃহীত

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এবারের নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এর দ্বিতীয় আসরে অংশ নিতে হবিগঞ্জে অনলাইনে নিবন্ধন করেছে ১৮ হাজার ৬৬৯ জন শিশু-কিশোর।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

তাঁর দেওয়া হিসাবে, নিবন্ধিতদের মধ্যে ১০ হাজার ৫৩৯ জন বালক ও ৮ হাজার ১৩০ জন বালিকা। জেলার ৯টি উপজেলা আর হবিগঞ্জ পৌরসভা থেকে তারা অংশ নিচ্ছে। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরাই এবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয়—এই চার পর্যায়ে প্রতিযোগিতা হবে। উপজেলা ও পৌরসভা পর্যায়ের খেলা শুরু হবে আগামী ৫ নভেম্বর, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

পরিকল্পনা অনুযায়ী, জাতীয় পর্যায়ে বিজয়ীরা প্রাইজমানি, ট্রফি ও মেডেল পাবে, আর প্রতিভাবান খেলোয়াড়েরা বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ পাবে—ব্রিফিংয়ে এমনটাও জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাড. গুলজার খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ