০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

অন্ধ্র উপকূল পেরোল প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, খুলনা-বরিশালে বৃষ্টির আভাস

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৩-১১-২০২৬
অন্ধ্র উপকূল পেরোল প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, খুলনা-বরিশালে বৃষ্টির আভাস ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ ভোরে ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি এখন দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় রয়েছে এবং উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চট্টগ্রামের সন্দ্বীপে। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৬ মিনিটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ