০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৪-১১-২০২৬
দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবিঃ সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ মো. পারভেজ (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনাকালে একটি বাস থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আবু সেলিম রেজাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গ্রেপ্তার পারভেজ কুমিল্লা কোতোয়ালি থানার ১৭ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার মো. বাদলের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ জানিয়েছে, সে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ