০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নারী দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৪-১১-২০২৬
নারী দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ছবিঃ সংগৃহীত

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের নেতৃত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরের আগে মঙ্গলবার দল ঘোষণা করে বিসিবি। এতে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদাকে। এর আগে বাংলাদেশ নারী দলের নেতৃত্বে ছিলেন নিগার সুলতানা জ্যোতি। তবে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নাহিদা। অবশ্য নেতৃত্ব হারালেও ঘোষিত দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক জ্যোতি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ