০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

১০ টাকার স্মারক ডাকটিকেটে ৭ নভেম্বর, অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৪-১১-২০২৬
১০ টাকার স্মারক ডাকটিকেটে ৭ নভেম্বর, অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ছবিঃ সংগৃহীত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে আনুষ্ঠানিকভাবে সই করেন তিনি এবং বিশেষ সিলমোহর দিয়ে সেগুলো অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়ে বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট ও একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।’

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত ডাকটিকেটটি দেশের সব ডাকঘরে বিক্রি হবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ