০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাবেক আরএনসি প্রধান হোয়াটলিকে হারিয়ে নর্থ ক্যারোলিনায় সিনেট আসন ডেমোক্র্যাট কুপারের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১১-২০২৬
সাবেক আরএনসি প্রধান হোয়াটলিকে হারিয়ে নর্থ ক্যারোলিনায় সিনেট আসন ডেমোক্র্যাট কুপারের ছবিঃ সংগৃহীত

রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার।

বিভিন্ন সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের এ জয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে চলমান লড়াইয়ে নিজের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন নিশ্চিত করলেন কুপার। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের বিদায়ী গভর্নর কুপার সিনেটে রিপাবলিকান সিনেটর থম টিলিসের জায়গা নেবেন। অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া টিলিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন।

এনবিসি নিউজ ও এবিসি নিউজ নির্বাচনে কুপারকে বিজয়ী ঘোষণা করেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ