০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টে তাসকিনের জোড়া আঘাত, মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ৮৬

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৫-১১-২০২৬
সিলেট টেস্টে তাসকিনের জোড়া আঘাত, মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ৮৬ ছবিঃ সংগৃহীত

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে সফরকারীদের এই তিন উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তোলে ক্যারিবীয়রা।

পঞ্চম ওভারের প্রথম বলেই ওপেনার ব্রান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন পেসার তাসকিন আহমেদ। কিংয়ের জায়গায় নামা কাভেম হজ বেশিক্ষণ টেকেননি; ১ রান করে আরেক পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হন তিনি।

নবম ওভারে ফের আঘাত হানেন তাসকিন। ওপেনার জশুয়া ডা সিলভাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে এনে দেন তৃতীয় সাফল্য।

২৭ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে ১০৬ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে প্রথম সেশন পার করেন দুজন; জাঙ্গু ৩২ ও উইকহ্যাম ২৭ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের পক্ষে তাসকিন ২টি এবং হাসান ১টি উইকেট পেয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ