০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলা ডিটিসিএ কর্মকর্তাকে সরানো হলো

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলা ডিটিসিএ কর্মকর্তাকে সরানো হলো ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্যের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে।

তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মসিউর রহমান।

অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ