০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কার্ড গ্রাহকদের কাউন্সেলিং সেবায় ছাড় দেবে ব্র‍্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১১-২০২৬
কার্ড গ্রাহকদের কাউন্সেলিং সেবায় ছাড় দেবে ব্র‍্যাক ব্যাংক ছবিঃ সংগৃহীত

নির্বাচিত ক্রেডিট কার্ড ও প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ড গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ে কাউন্সেলিং সেবা দেওয়ার লক্ষ্যে ‘অ্যালাইট ইন জেন লিমিটেড’-এর সঙ্গে চুক্তি করেছে ব্র‍্যাক ব্যাংক। এ চুক্তির আওতায় যোগ্য গ্রাহকরা ১০ হাজার টাকা মূল্যে তিনটি কাউন্সেলিং সেশন নেওয়ার সুযোগ পাবেন।

সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সুবিধার পাশাপাশি স্বাস্থ্য ও জীবনযাপনসংক্রান্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি আরও বিস্তৃত করতে চায় ব্র‍্যাক ব্যাংক।

এ উদ্যোগ সম্পর্কে ব্র‍্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম বলেন, প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এ অংশীদারত্ব। বিশেষায়িত সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার উদ্দেশ্য হলো, কার্ড গ্রাহকদের এমন সেবার সুযোগ করে দেওয়া, যা তাঁদের ব্যক্তিগত স্বাস্থ্য ও সামগ্রিক মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র‍্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিংয়ের জোট ও অংশীদারত্ব বিভাগের প্রধান মো. আশরাফুল আলম, প্রিমিয়াম ব্যাংকিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এহসান বিন সামাদ এবং ই-কমার্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রায়হানুল কবির।

অন্যদিকে অ্যালাইট ইন জেন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহিরা হাবিব এবং প্রবৃদ্ধি ও মনোবিজ্ঞানবিষয়ক প্রশিক্ষণার্থী নাজিহা তাবাসসুম শপ্তর্ষি।

ব্র‍্যাক ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নিয়মিত নতুন নতুন সুবিধা চালু করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবা আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ