০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নীলফামারীর ডিমলায় ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৭-১১-২০২৬
নীলফামারীর ডিমলায় ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ছবিঃ সংগৃহীত

বিতরণ করেছেন এনসিসি ব্যাংক।বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) বিকেলে এনসিসি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজ মাঠে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে এ সময় বক্তব্য দেন, ব্যাংকটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আলহাজ্ব রইছুল আলম চৌধুরী,অধ্যক্ষ মনোয়ার হোসেন, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান,খগাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লেলিনসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিএনপি দলীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ