০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

গোমস্তাপুরে বিএনপির ৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৮-১১-২০২৬
গোমস্তাপুরে বিএনপির ৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে উপজেলা বিএনপি। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে প্রাথমিকভাবে পাঁচটিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে আলোচনা সভা শেষে তাঁদের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বিকেলে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু। প্রধান বক্তা ছিলেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ