০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৮-১১-২০২৬
শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরে জিয়া উদ্যানে গিয়ে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে পুরানা পল্টন দারুস সালাম কমপ্লেক্সের ৮ম তলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস.এম আকাশ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা, শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার, এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা এটিএম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ভূপতি দাস, সহ- সভাপতি ইদ্রিস আলী, যুগ্ন আহ্বায়ক মোঃ ইফতেখার আলম শফিক, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, আসাদুজ্জামান আপন, প্রমুখ। সভা শেষে মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ