০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খোকসায় নানা কর্মসূচীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৮-১১-২০২৬
খোকসায় নানা কর্মসূচীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছবিঃ সংগৃহীত

সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খালেদ বিন মনসুর, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছিল সিপাহী-জনতার ঐতিহাসিক এক মেলবন্ধন, যা সংকাটকালে জাতির মুক্তির কান্ডারী ও দিশারী হিসেবে কাজ করেছিল।

সভা শেষে দেশ, জাতি ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ