০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দায়িত্ব নিলেন এসআরবির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৮-১১-২০২৬
দায়িত্ব নিলেন এসআরবির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ছবিঃ সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের মহাপরিচালকের দায়িত্ব আজ গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা ফারুক আহমেদ ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে তিনি এক বছর মেয়াদের মৌলিক প্রশিক্ষণ নেন। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের নানা গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।

ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজ করেছেন ফারুক আহমেদ। এর বাইরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বও সামলেছেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হয়ে লাইবেরিয়া ও সুদানেও কাজ করেছেন এই কর্মকর্তা।

শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ