০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশা

ব্রাজিলে ২য় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের প্রস্তুতি: ঢাকায় অনুষ্ঠিত হলো মিট দ্য প্রেস

আপলোড সময় : ০৯-১১-২০২৬
ব্রাজিলে ২য় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের প্রস্তুতি: ঢাকায় অনুষ্ঠিত হলো মিট দ্য প্রেস
বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ‘সেকেন্ড মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান। ৯ নভেম্বর ২০২৬, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার হোটেল অ্যাসকট প্যালেসের গ্র্যান্ড বলরুমে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মাননীয় রাষ্ট্রদূত এইচ. ই. পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেসের (H.E. Paulo Fernando Dias Feres)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BBCCI-এর সদস্য হেলাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির পরিচালক আফাফ মুস্তাহিল হকের। মূল প্রবন্ধ ও এক্সপো-সংক্রান্ত বিস্তারিত উপস্থাপনা করেন BBCCI-এর মহাসচিব মো. জয়নাল আবেদিন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ভেনচুরা গ্লোবালের একজন প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বের আয়োজন রাখা হয়। আয়োজকদের প্রত্যাশা, ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ বাংলাদেশের তৈরি পণ্য, শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। এ এক্সপোতে স্পনসর, প্রদর্শক, ব্যবসায়িক প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, পণ্য রপ্তানি এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন BBCCI-এর সদস্য রেজাউল আলম মিরু। পরে অংশগ্রহণকারী অতিথি, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিতদের মধ্যে নেটওয়ার্কিং ও মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়। আয়োজকদের মতে, ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ শুধু একটি বাণিজ্য প্রদর্শনী নয়; বরং বাংলাদেশের উৎপাদনশীলতা, শিল্পসম্ভাবনা ও রপ্তানিযোগ্য পণ্যকে লাতিন আমেরিকার বৃহৎ বাজারে পরিচিত করার পাশাপাশি বাংলাদেশ-ব্রাজিল অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ