১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৯-১১-২০২৬
জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন রাষ্ট্রপতি ছবিঃ সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ঐতিহাসিক ৭ নভেম্বর এ দিবস পালিত হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

শ্রদ্ধা নিবেদনের পর তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হন রাষ্ট্রপতি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ