১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

৭১৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার, ফেনীতে আটক তিন

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৯-১১-২০২৬
৭১৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার, ফেনীতে আটক তিন ছবিঃ সংগৃহীত

ফেনীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের কাছ থেকে ৭১৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে গতকাল রোববার বিকেল ও রাতে অভিযানগুলো চালানো হয়। সোমবার সকালে আটক ব্যক্তিদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আটক তিনজন হলেন দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে শাজেদুল আজাদ ওরফে দিদার (৪৯), একই ইউনিয়নের আবুল কালাম মাস্টারের ছেলে আসাদুজ্জামান আজাদ (৪৮) এবং ধর্মপুর ইউনিয়নের অহিদুর রহমানের ছেলে আব্দুর রহমান ওরফে রাকিব (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাসসকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ফেনী শহরের শাহীন একাডেমি রোডের ফয়েজ পাটোয়ারী সড়কে সাইদ ম্যানশনের ৫তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৭১৫ পিস ইয়াবা উদ্ধারের সময় শাজেদুল আজাদকে আটক করা হয়।

সেদিন গভীর রাতে আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে পাঠান বাড়ী সড়কের বিসমিল্লাহ টাওয়ারের ৬ষ্ঠ তলায় আবদুর রহমান রাকিবের ফ্ল্যাটে তল্লাশি হয়। সেখানে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধারের পর তাঁকে আটক করা হয়।

এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা করেছেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বাসসকে বলেন, আটক ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে মাদক এনে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন এবং নিজেরাও সেবন করতেন। তিনি জানান, তাঁদের ধরতে দীর্ঘদিন ধরে গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল।

মাদক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ