০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তিন বিভাগে দু-এক জায়গায় বৃষ্টির আভাস, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৯-১১-২০২৬
তিন বিভাগে দু-এক জায়গায় বৃষ্টির আভাস, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।

ঢাকায় বাতাস বইছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে, গতি ঘণ্টায় (৮-১২) কি.মি.।

রাজধানীতে সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১০ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় সন্দ্বীপে।

আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ