১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে বেগমগঞ্জে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১০-১১-২০২৬
জমি নিয়ে বিরোধে বেগমগঞ্জে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌?বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।

পরে রাত ১০টার দিকে মনা তাঁর বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে আবারও বাগ্‌?বিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তাঁর হাতাহাতি হয়। স্থানীয় লোকজন তাঁদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। তবে দুই পরিবারের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ