১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাকাবের রংপুর জোনে খেলাপি ঋণ আদায়ে বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-১১-২০২৬
রাকাবের রংপুর জোনে খেলাপি ঋণ আদায়ে বিশেষ অভিযান শুরু ছবিঃ সংগৃহীত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রংপুর জোনে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ে তিন দিনব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রংপুর করপোরেট শাখায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

রংপুর করপোরেট শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন রাকাবের রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) আলহাজ মাহমুদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা এম. মুজতবা মাহফুজুল হক খান এবং রংপুর জোনাল কার্যালয়ের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মো. লিমন হাবিব ও আবু রুহেল মো. ওয়ায়েস আলকরনীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়, ব্যাংকের মুনাফা বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমানো এবং সার্বিক আর্থিক ভিত্তি সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ