১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মারে

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১০-১১-২০২৬
বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মারে ছবিঃ সংগৃহীত

নিয়মিত প্রধান কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মারে। আগামী এক মাসের জন্য তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ফলে আপাতত তার অধীনেই অনুশীলন চালিয়ে যাবে ঋতুপর্ণা চাকমাদের দল।

এদিকে নিয়মিত কোচ পিটার বাটলারের শারীরিক অবস্থার উন্নতি কামনা করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করার পাশাপাশি শিগগিরই আবার দলের সঙ্গে যোগ দেওয়ার আশাও প্রকাশ করেছে ফেডারেশন।

বাটলারের অনুপস্থিতিতে আপাতত নারী দলের দায়িত্ব পালন করবেন মারে। তার অধীনেই আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ