১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চমকের ফেসবুক পোস্ট ঘিরে শোবিজে জল্পনা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-১১-২০২৬
চমকের ফেসবুক পোস্ট ঘিরে শোবিজে জল্পনা ছবিঃ সংগৃহীত

অভিনয় ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি রহস্যময় পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা। দীর্ঘদিন নীরব থাকার পর সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। তবে কী বিষয়ে কথা বলতে যাচ্ছেন, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’

অভিনেত্রীর এমন বার্তার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঠিক কোন বিষয় নিয়ে এতদিন নীরব ছিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ ধারণা করছেন, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে পারেন তিনি। আবার অনেকে মন্তব্যের ঘরে তাকে সবকিছু স্পষ্ট করে জানানোর পরামর্শ দিচ্ছেন। তবে চমকের পোস্টের পেছনের কারণ এখনো অজানা।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।

অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও নিজের উপস্থিতি তুলে ধরেছেন চমক। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের নাচনির্ভর গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নায় ভিন্ন সাজে হাজির হয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এবার তার রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। সত্যিই কী প্রকাশ্যে আনতে যাচ্ছেন চমক, নাকি এটি নতুন কোনো ঘোষণার ইঙ্গিত—সেই উত্তর পেতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ