১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি’, হলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে অ্যালামনাইদের আশ্বাস রাষ্ট্রপতির

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১১-১১-২০২৬
‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি’, হলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে অ্যালামনাইদের আশ্বাস রাষ্ট্রপতির ছবিঃ সংগৃহীত

ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সে সময় তিনি এ কথা বলেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।’ হলে থাকার দিনগুলোর নানা স্মৃতিও তিনি তুলে ধরেন।

এস এম হলের সাবেক ছাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিজেরা গৌরব বোধ করছেন বলে জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতিকে তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার এবং নতুন ভবন তৈরির বিষয়টি প্রতিনিধিদল রাষ্ট্রপতির নজরে আনে।

উত্তরে রাষ্ট্রপতি জানান, হলটি ইতিহাস ও ঐতিহ্যেরই অংশ; তাই একে রক্ষায় যা কিছু দরকার, তার সবই করা হবে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও যে এই হলের ছাত্র ছিলেন, সে কথাও উল্লেখ করেন তিনি।

হলের সাবেক ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার পরামর্শ দেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানায় প্রতিনিধিদল।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা সাক্ষাতে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ