১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

​ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বানে ময়মনসিংহে জমিয়তের কর্মী সম্মেলন

তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার তাগিদ কেন্দ্রীয় নেতাদের

আপলোড সময় : ১১-১১-২০২৬
তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার তাগিদ কেন্দ্রীয় নেতাদের সংগৃহীত ছবি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করার আহ্বানের মধ্য দিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা কর্মী সম্মেলন। 

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর টাউন হল মোড়স্থ তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা, আদর্শিক দৃঢ়তা ও দায়িত্বশীলতা থাকতে হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিত উদ্যোগে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে। তিনি দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মের কর্মীদের আদর্শিক ও সাংগঠনিকভাবে গড়ে তুলে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। 

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা'দী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মুফতি তাহের কাসেমী।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী, সহকারী মহাসচিব মুফতি মাহবূবুল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান।

যুব জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও সম্মেলনে বক্তব্য দেন। 

মুফতি আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি জাকির হুসাইন ও সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল বাকীসহ আয়োজকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা, যুব ও ছাত্র জমিয়তের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ