ছবিঃ সংগৃহীত
ত্রয়োদশ নির্বাচনের মতো আরও দু-তিনটি নির্বাচন হলে গণতন্ত্র ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার ভাষ্য, বিগত সরকারের আমলের তিনটি নির্বাচনই ছিল প্রহসনের, আর সেই অন্ধকার যুগে মানুষ ফিরে যেতে চায় না।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অতীতে এত সুষ্ঠু নির্বাচন আর কখনো হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হারও অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ভূমিকা রাখার আহ্বানও জানান হাফিজ উদ্দিন আহমদ।