১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

​দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-১১-২০২৬
​দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ১২ নভেম্বর-২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করছেন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ১২ নভেম্বর-২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ। 

এ সময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, শিক্ষক মোঃ লাল মিয়া, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল প্রমুখ। মোট চারটি (স্কুল, মাদ্রাসা, কারিগরি ও কলেজ) ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এরমধ্যে রয়েছে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেষ্ঠ দেয়াল পত্রিকা। এছাড়াও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র তুলে দেওয়া হয়। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ