মুকসুদপুরে ১৫ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পেছন থেকে আসা বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকসহ অন্তত ১৫টি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। মুহূর্তেই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মুকসুদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে আসছিলেন সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। একই বহরে নিজস্ব গাড়িতে সফর করছিলেন বিএনপি নেতা ইলিয়াস ফকির। খোঁজ নিয়ে জানা গেছে, মুকসুদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে আসছিলেন সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। একই বহরে নিজস্ব গাড়িতে সফর করছিলেন বিএনপি নেতা ইলিয়াস ফকির। বহরটি বরইতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে এমপির ব্যবহৃত পাজেরো গাড়িটির পেছনের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য ও তাঁর গাড়ির সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত ইলিয়াস ফকিরকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলার কেকেরহাটের ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার প্লাটিনাম হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয় বলে প্লাটিনাম হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সহযাত্রী ও রাজনৈতিক সহকর্মীর এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কমেন্ট বক্স