১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন ২২ ডিসেম্বর নয়, হবে ১১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১১-২০২৬
দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন ২২ ডিসেম্বর নয়, হবে ১১ ফেব্রুয়ারি ছবিঃ সংগৃহীত

আরও এক দফা পিছিয়ে গেল বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন। দেশটির নির্বাচন কমিশন শনিবার জানিয়েছে, ভোট আগামী ডিসেম্বরে নয়, হবে ফেব্রুয়ারিতে।

বার্তা সংস্থা এএফপি জুবা থেকে এ খবর দিয়েছে।

প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২২ ডিসেম্বর। জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এর আগেও কয়েকবার নির্বাচন পেছানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নতুন নির্বাচনী সময়সূচিতে কমিশন আগামী ১১ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক করেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ