১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শেরপুর সদরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

আপলোড সময় : ১৪-১১-২০২৬
শেরপুর সদরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সংগৃহীত

তপুসরকার হারুনঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  ​শনিবার (১৪ নভেম্বর) শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।  

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৫ এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক  ও উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।  
​
এসময় ৭ হাজার ১ শত ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ